বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
spot_img

অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়।শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।অভিযানকালে নদী ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিনের সন্ধান পাওয়া যায়। পরে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়। পাশাপাশি উত্তোলন করা বালু জব্দ করে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত