মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

মাগুরায় পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

মাগুরায় এক পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীতে মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মারধরের শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি কনস্টেবল ইমরানের মোটরসাইকেলের গতিরোধ করে চাবি নেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে অন্যদের ডাকতে থাকেন এবং নিজেই ভিডিও ধারণের পাশাপাশি পুলিশ সদস্যকে মারধর করেন।

স্থানীয় সূত্রের দাবি, এ সময় নাঈমুজ্জামান নয়নকে সহযোগিতা করেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জেলা পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভাইরাল ভিডিওটি শুক্রবার বিকেলের ঘটনার। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত