বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
spot_img

ঢাকা-চট্টগ্রাম বিমানভাড়া ৬,৪০০ টাকা-বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে তা সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্ন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে নির্ধারিত বিমানভাড়া ৬ হাজার ৪০০ টাকা। একই সঙ্গে শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে মজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।মজিবুর রহমান বলেন, অভ্যন্তরীণ রুটে সকালে যে টিকিটের দাম ৬ হাজার টাকা থাকে, বিকেলে গিয়ে সেটি ১২ হাজার টাকা বা তারও বেশি হয়ে যায়। তাঁর ভাষায়, এ ধরনের ভাড়া বৃদ্ধি অস্বাভাবিক ও অসহনীয়। তিনি বিমানভাড়া দ্বিগুণ বা তিন গুণ না করে সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের উদ্যোগ কামনা করেন।জবাবে বিমানমন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা—এই টু-এন্ড-ফ্লো টিকিটের মূল্য ১২ হাজার টাকা নয়। নির্ধারিত মূল্য ৬ হাজার ৪০০ টাকা।মন্ত্রী জানান, টিকিটের মূল্যের সঙ্গে প্রায় ১৫ শতাংশ সরকারি ট্যাক্সসহ অন্যান্য চার্জ যুক্ত থাকে। এসব বিষয় বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে বিমানভাড়া আরও কমানো যায় কি না, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেষ মুহূর্তে টিকিটের দাম বাড়ানো ও কালোবাজারি ঠেকানোর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ফ্লাইট ছাড়ার আগে শেষ সময়ে কিছু ব্যক্তি টিকিট কালোবাজারি করার চেষ্টা করেন। এ ধরনের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে টিকিট কিনতে হবে না। তাঁর প্রত্যক্ষ তদারকিতে নির্ধারিত মূল্যেই যাত্রীরা টিকিট পাবেন বলে জানান তিনি।ঢাকা-চট্টগ্রাম রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অন্যান্য রুটের বিমানভাড়াও সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান বিমানমন্ত্রী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত