মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থানাধীন আকবর হাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবর হাট এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য এবং অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত