
সাতকানিয়া–লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানটি বাবু তুষার কান্তি বড়ুয়া–এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাজ্জাদুর রহমান চৌধুরী, সিনিয়র সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এটিএম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি, লোহাগাড়া উপজেলা ছাত্রদল ও সাবেক যুগ্ম সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপি
এম. আবদুর রহিম, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি মোহাম্মদ সোহেল আরিফ
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আসহাব উদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক চর্চা বজায় রাখা অত্যন্ত জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সবাই মিলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।


