শুক্রবার, জুন ১৯, ২০২৬
spot_img

টাইগার পাস এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা, ১০ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ টাইগার পাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১০ জনকে আটক করেছে।

মঙ্গলবার (৯ জুন) সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই নাইমুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন টাইগার পাস এলাকায় অভিযান পরিচালনার সময় কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ওই এলাকায় অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে তাদের বিনা পরোয়ানায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১৭৩/২০২৬, তারিখ ৯ জুন ২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও আইনে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত