শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ক্লুলেস চুরি মামলার চোরাইকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার মামলা নং-৩৬, তারিখ ১৮ মে ২০২৬, পেনাল কোডের ৩৮০ ধারায় দায়েরকৃত চুরি মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মো. খলিলুর রহমান (৩৬), আমেনা বেগম (৪৮) এবং সোনিয়া আক্তার (১৪)-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে মামলার চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ সূত্র উদঘাটন করে চোরাইকৃত মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত