
দীর্ঘ প্রতীক্ষার পর আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা এবং ঢাকার শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো। দ্রুত বিচার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


