শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কুতুবদিয়ার গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

 কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জন জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।

পরবর্তীতে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান জেলেরা। বিষয়টি জানার পর কোস্ট গার্ড দ্রুত পদক্ষেপ নেয়।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে বিকল হওয়া ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলেদের নিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত