শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল ভেজাল লুব অয়েল জব্দ, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল ও লুব অয়েল তৈরির কাঁচামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুদের দায়ে কারখানা মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত