শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

পতেঙ্গা উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি:

 চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ বস্তা সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও নরম্যান্স পয়েন্ট যৌথভাবে বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত