শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

টেকনাফে ৬২ লাখ ৫০ হাজার টাকার ইয়াবা জব্দ,

টেকনাফ প্রতিনিধি:

 কক্সবাজারের টেকনাফ উপজেলার মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৮ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, একই দিন দুপুর ১২টার দিকে টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয় এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে এবং মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত